বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্লাহপুর ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ইউছুফ (৩৭) নামে এক ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার সকালে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাতে আমান উল্লাহপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমান উল্যাহপুরের ননা মিয়ার বাড়িতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ঘর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ডাকাত ইউছুফকে আটক করা হয়।

নরেশ চাকমা আরও জানান, ইউছুফ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় খুন, ডাকাতিসহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখছিল। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে জনগণ কথা বলার বা প্রতিকার চাওয়ার সাহস পেত না। সে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির মত কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
উটকে দেয়া হবে পাসপোর্ট Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026