© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরসরাইয়ে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, যুবক নিহত  

শেয়ার করুন:
মিরসরাইয়ে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, যুবক নিহত   

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০১:৫৫ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় শরীফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় শরীফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। এ ঘটনায় আহত চালক মো. হাবিব (৫০), রায়হান (১৩) ও অমিত দাশকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে দুইটি গাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শরীফুল ইসলাম নিহত হন। আহত হন অরও তিন জন।

তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন