© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাকরাইলে দুই লাগেজে ৪৬ লাখ ভারতীয় রুপি, আটক ২

শেয়ার করুন:
কাকরাইলে দুই লাগেজে ৪৬ লাখ ভারতীয় রুপি, আটক ২

ছবি সংগৃহীত

own-reporter
০৭:৩০ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের প্রধান শাখা থেকে ৪৬ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি জব্দ করেছে পল্টন থানা পুলিশ। এ ঘটনায় মো. ইয়াকুব (৫৫) ও হাসান আহমেদ (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের প্রধান শাখা থেকে ৪৬ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি জব্দ করেছে পল্টন থানা পুলিশ। এ ঘটনায় মো. ইয়াকুব (৫৫) ও হাসান আহমেদ (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে রুপিসহ তাদের আটক করা হয় বলে জানান ডিএমপি মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার মিশু বিশ্বাস।

আটক দুজনের মধ্যে ইয়াকুব মদের ব্যবসা করে বলে জানিয়েছে পুলিশ।

মিশু বিশ্বাস বলেন, দুবাই থেকে একজন ইয়াকুবের কাছে এই ভারতীয় রুপি পাঠায়। এগুলো প্রথমে আসে সিলেটে। সেখান থেকে আহাদ নামে একজন এসএ পরিবহনের মাধ্যমে ঢাকায় পাঠায়। এসএ পরিবহনের প্রধান শাখা থেকে রুপিগুলো উত্তোলন করতে গেলে দুজনকে আটক করা হয়।

এর সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন