© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

শেয়ার করুন:
এমপি মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক
own-reporter
০৮:৫৯ পিএম | ২২ অক্টোবর, ২০১৯

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মঙ্গলবার দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এবং জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের সাংসদ শামশুল হক চৌধুরীর নাম অনুসন্ধানের আওতায় এসেছে বলে জানিয়েছিল দুদক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সরকার দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মঙ্গলবার দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এবং জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের সাংসদ শামশুল হক চৌধুরীর নাম অনুসন্ধানের আওতায় এসেছে বলে জানিয়েছিল দুদক।

গত ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো কাণ্ডে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের অনুসন্ধান দল গঠন করে। অনুসন্ধান দলের সদস্যরা গণমাধ্যমে আসা বিভিন্ন ব্যক্তির নাম যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করে। সংস্থার গোয়েন্দা শাখার পক্ষ থেকে এসব তথ্য যাচাই বাছাই করা হয়। পাশাপাশি র‍্যাব ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানেরা দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেন। সেসব তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে সোমবার দুটি মামলা করছে সংস্থাটি। মঙ্গলবার দুটি মামলার অনুমোদন হয়েছে।

দুদক সূত্র জানায়, শুরুতে ৪৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলেও তালিকা এখন অনেক বড়। এটা এখন প্রায় ১০০ জনের মতো দাঁড়িয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন