৭৪ সালের অস্থিরতার পদধ্বনি দেখতে পাচ্ছি: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, পেঁয়াজের সমস্যা নিয়ে আজকে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। একটা সরকার যে একটি সামান্য পণ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না। সেই সরকারের মনে হয় আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না। পেঁয়াজের পরে আসলো লবণ, এখন চালের দাম একদিনে পাঁচ টাকা বেড়েছে।

তিনি আরও বলেন, ‘১৯৭৪ সাল এখনও আমার চোখের সামনে ভাসছে। চুয়াত্তর সালের যে ঘটনা বাংলাদেশে, যে অর্থনৈতিক, সামাজিক অবস্থা বিরাজ করছিল, যে অস্থিরতা বিরাজ করছিল, আজকে সেই একই পদধ্বনি আমি দেখতে পাচ্ছি।’

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারের ব্যর্থতার সমালোচনা করেন মওদুদ বলেন, ‘আমরা এই সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, একথা বলতে চাই যে এখনই সময়, আপনারা পদত্যাগ করুন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে করে এ দেশের মানুষ নির্ভয়ে-নির্বিঘ্নে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের পছন্দমতো একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারে।’

সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে আছে বলে মনে হয় না। বিরোধী দলকে দমন করার জন্য আমাদের নেত্রীকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। রাজনৈতিক কারণে তাকে কারাগারে রাখা হয়েছে। তার বন্দিত্বও রাজনৈতিক, মুক্তি না পাওয়াও রাজনৈতিক।’

মওদুদ আহমদ বলেন, ‘তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন- এই আশা-প্রত্যাশা আমাদের সকলের মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে মেশার সৌভাগ্য হয়েছিল। তার যেসব গুণ ছিল, তার অনেকগুলোই তারেক রহমানের মধ্যে আমি দেখতে পাই। তার চিন্তাধারায়, তার চলাফেরায়, তার আচার-আচরণে আমি তার প্রতিফলন দেখতে পাই।’

দোয়া মাহফিলে বিএনপির মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবদুল কুদ্দুস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন খান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026