© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদার মুক্তি দাবিতে নারায়ণগঞ্জে যুবদলের মিছিল

শেয়ার করুন:
খালেদার মুক্তি দাবিতে নারায়ণগঞ্জে যুবদলের মিছিল
own-reporter-narayanganj
০২:৩৭ পিএম | ০৭ ডিসেম্বর, ২০১৯

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি করে মহানগর যুবদল।

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি করে মহানগর যুবদল।

বিক্ষোভ মিছিলটি শহরের গলাচিপা থেকে শুরু হয়ে চাষাঢ়ায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশ করার সময় পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মিছিলে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করে নানা স্লোগান দেওয়া হয় এবং দ্রুত তার মুক্তি ও সু-চিকিৎসার দাবি করা হয়।

সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই জানান, বেশ কিছু লোকজন হঠাৎ একটি গলি থেকে মিছিল বের করে জননিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন