© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনার সাবেক এমপি ও বিএনপি নেতা ডালিম মারা গেছেন

শেয়ার করুন:
খুলনার সাবেক এমপি ও বিএনপি নেতা ডালিম মারা গেছেন
own-reporter-khulna
০৭:০৩ পিএম | ১৪ জানুয়ারি, ২০২০

খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল বলেন, বিএনপি নেতা ডালিম বেশ কিছুদিন ধরে কিডনি, ডায়বেটিকসসহ নানা রোগে ভুগছিলেন। ঢাকা থেকে মরদেহ আনার পর জানাজার সময় ও দাফনের স্থান বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতারা।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন