© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এরশাদ শপথ নিচ্ছেন রোববার

শেয়ার করুন:
এরশাদ শপথ নিচ্ছেন রোববার
central-desk
০৮:২৮ পিএম | ০৫ জানুয়ারি, ২০১৯

রংপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন।

রংপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এরশাদ ছাড়া তার দলের বাকী ২১ জন সংসদ সদস্য শপথ গ্রহন করেছেন।

জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মিলে মহাজোটগতভাবে নির্বাচনে গেলেও শনিবার এরশাদ স্পিকারকে চিঠি দিয়ে জানান, তারা বিরোধী দল হিসেবেই সংসদে ভূমিকা পালন করবেন।

পার্টির চেয়ারম্যান হিসেবে তিনি নিজে থাকবেন বিরোধী দলীয় নেতা, উপনেতা থাকবেন তার ভাই ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, আর বিরোধীদলীয় চিফ হুইপ থাকবেন পার্টির মহাসচিব রাঙ্গা। তবে তার দলের কেউ মন্ত্রী হবেন না বলে তিনি জানান।

 

টাইমস/এএইচ/কেআরএস

মন্তব্য করুন