© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর কাছে দোয়া নিলেন মাশরাফি

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর কাছে দোয়া নিলেন মাশরাফি
central-desk
০২:২৬ পিএম | ১১ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেয়ার আগে মাশরাফি প্রধানমন্ত্রীর কাছে গণভবনে যান।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম নেবেন মাশরাফি।

মাশরাফির বাড়ি নড়াইল শহরে। নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তিনি।

মন্তব্য করুন