ব্রাহ্মণবাড়িয়া-২: ধানের শীষের জয়

জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনে জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া। তিনি ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থগিত তিনটি কেন্দ্রে ভোট গণনা শেষে এই তথ্য জানা গেছে।

জানা যায়, নানা অনিয়মের অভিযোগে ভোটের দিন ভোট স্থগিত করে দেন জেলা প্রশাসক।

স্থগিত এই তিন কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭৩ জন। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ১৬, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ৮৪০ এবং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তিন হাজার ৭১৭।

প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯ থাকায় এই তিন কেন্দ্রের পুন:ভোট গ্রহণ বেশ ‍গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তিন কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সাত্তার পেয়েছেন ১ হাজার ২৭৪ ভোট আর কলা প্রতীকে মঈন পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

এ তিন কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন ছিল ৩৩৯ জন পুলিশ সদস্য, ৩৬ জন আনসার, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব সদস্য।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026