© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানের শীষ পাচ্ছে আট দল

শেয়ার করুন:
ধানের শীষ পাচ্ছে আট দল
central-desk
০৬:১৪ পিএম | ১১ নভেম্বর, ২০১৮

বিএনপিসহ আটটি দল ধানের শীষ প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। দল আটটি হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ এবং জমিয়তে উলামায়ে ইসলাম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্বাচন কমিশনে জমা দেয়া একটি চিঠিতে দলগুলোর নাম জানা গেছে।

তবে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য আটাট দলেই সবকটিই ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কোনও দলের নাম নেই।

মন্তব্য করুন