© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো’

শেয়ার করুন:
‘তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো’
central-desk
০৩:০৯ পিএম | ১২ নভেম্বর, ২০১৮

নির্বাচনের তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচনের তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্তকে আওয়ামী লীগ সমর্থন করে। এই সিদ্ধান্তের এখতিয়ার শুধু নির্বাচন কমিশনের। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।

সোমবার দুপুরে দলটির ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো, এটা আমরা জানতাম। কারণ, নির্বাচনে আসা তাদের সিদ্ধান্ত।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল প্রমুখ।

মন্তব্য করুন