© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেত্রী নিপুন রায় জামিনে মুক্ত  

শেয়ার করুন:
বিএনপি নেত্রী নিপুন রায় জামিনে মুক্ত   
own-reporter
০৭:৪৬ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪ টায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার বিকেল সোয়া ৪ টায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র জানান, কারাগার থেকে বের হয়ে এখন গাড়িতে করে বাসায় ফিরেছেন। নিপুণ রায় গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিপুণ রায়কে গ্রেফতার করে পুলিশ।

 

টাইমস/টিআর/এক্স

মন্তব্য করুন