© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর: কাদের

শেয়ার করুন:
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর: কাদের
own-reporter
০২:১০ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নের ফরম বিক্রি পরিদর্শন করতে গিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে দলীয় শৃঙ্খলাকে আমরা গুরুত্ব দিয়েছি। এবারও তাই হবে। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল কঠোর অবস্থানে থাকবে।

জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও বিদ্রোহীদের মনোনয়ন প্রত্যাহারের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এ ব্যাপারে যে সতর্কতার কথা বলেছিলাম এবং কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলাম, তার ফলে তো বিদ্রোহীর পরিমাণ একেবারে কমে গিয়েছিল। সেটি তো ফলপ্রসূ হয়েছে।

এসময় বিএনপির কালো ব্যাজ কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি বড় রাজনৈতিক দল ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব কেন্দ্রে এজেন্ট দিতে না পেরে পরাজয় ও ব্যর্থতার জন্য কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন