© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুঃসময়ে ঝুঁকি নিতে না পারলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: কাদের

শেয়ার করুন:
দুঃসময়ে ঝুঁকি নিতে না পারলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: কাদের
own-reporter
০৫:১৭ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুঃসময়ে বিএনপির নেতারা ঝুঁকি নিতে না পারলে দলের ভবিষ্যৎ অন্ধকার। ঝুঁকি নেওয়ার সাহস নেই, কী রাজনীতি করে?

বৃহস্পতিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোনো ইস্যুতে আন্দোলনের ডাক দিলে সেটায় জনগণের কোনো সাড়া পাবে না। কারণ তারা দুর্নীতির জন্য, সন্ত্রাসের জন্য দেশে বিদেশে ইমেজ সংকটে আছে। এখন কালোব্যাজ, কালো পতাকা, মানববন্ধন, এসব ডাক দিলে এতে কোনো সাড়া পাওয়া যাবে না। এসব নিয়েই তাদের থাকতে হবে।

এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের (বিএনপি) এখন প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, তাদের ইমেজ সংকট দূর করা। দেশে বিদেশে তাদের ইমেজ সংকট কাজ করছে।

ঐক্যফ্রন্টের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভাঙন আমি ঠিক বলব না। তবে দুঃসময়ের রাজনীতিতে, রাজনীতি যখন সংকটের মধ্যে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, তখন ঝুঁকি নেওয়ার সাহস যে নেতাদের নেই, তারা কোনোদিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না।

১৪ দলের শরিকদের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। কোনো টানাপোড়ন নেই। (তারা) অসন্তুষ্ট, এ ধরনের কোনো অভিযোগ নেই। সমস্যা হলে আমরা তো আছিই।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন