© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ান: মোশাররফ

শেয়ার করুন:
নির্বাচনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ান: মোশাররফ
own-reporter
০৭:১৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য ধানের শীষের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য ধানের শীষের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনে আমাদের যারা প্রার্থী ছিলেন তাদের বলছি, যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা তাদের পাশে দাঁড়াবেন। আমরা এ বিষয়টি মনিটরিং করব। পরবর্তীতে সেটা দেখে মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, অনেকেই বলছেন, নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। আমরা পরাজিত হইনি, পরাজিত হয়েছে আওয়ামী লীগ। তাদের নৈতিক পরাজয় হয়েছে।

‘তারা বুকে হাত দিয়ে বলুক যে, জনগণের ভোটে তারা নির্বাচিত, পারবে না।’

দলের আরেক স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আজকে এক বছর হলো রাজনীতির মামলায় খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তাকে কী আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে? আমরা নেত্রীকে রাজনীতিকভাবেই মুক্ত করে আনব।

তিনি বলেন, কারাগারে থেকে আজকে গণতন্ত্রের জন্য মূল্য দিচ্ছেন। তাই আমাদের রাজপথে আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়াকে মুক্ত করে আবার প্রধানমন্ত্রী করার জন্য আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ, আহমেদ আযম খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন