প্রার্থী বাছাইয়ে তারেকের অংশগ্রহণ বিএনপির অভ্যন্তরীণ বিষয় : ফখরুল
একাদশ জাতীয় সংসদ নিবাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ দলের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় সংসদ নিবাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ দলের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকাল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব।
এর আগে সকালে সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান একজন দণ্ডিত আসামি। এমন কেউ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কী না জাতির কাছে এ প্রশ্ন রইল। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়া কতটা সংগতিপূর্ণ তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।