উপজেলা নির্বাচনে ময়মনসিংহে আ.লীগের চূড়ান্ত প্রার্থী যারা
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেছে মনোনয়ন বোর্ড। শুক্রবার বিকালে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তালিকা চূড়ান্ত হয়।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেছে মনোনয়ন বোর্ড।
শুক্রবার বিকালে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তালিকা চূড়ান্ত হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
ময়মনসিংহের ১১ উপজেলাতেও চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন-
হালুয়াঘাট – মাহমুদুল হক সায়েম,
ধোবাউড়া – প্রিয়তোষ চন্দ্র বিশ্বাস,
ফুলপুর – মোহাম্মদ হাবিবুর রহমান,
গৌরীপুর – বিধুভূষণ দাস,
ময়মনসিংহ সদর – আশরাফ হোসাইন,
মুক্তাগাছা – মো. বিল্লাল হোসেন সরকার,
ফুলবাড়ীয়া – মো. আব্দুল মালেক সরকার,
ত্রিশাল – মো. ইকবাল হুসেন,
ঈশ্বরগঞ্জ – মাহমুদ হাসান সুমন,
নান্দাইল – আ. মালেক চৌধুরী,
ভালুকা – মো. গোলাম মোস্তফা।
টাইমস/এসআর/এইচইউ