© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক ১০ সেনা কর্মকর্তা গণফোরামে

শেয়ার করুন:
সাবেক ১০ সেনা কর্মকর্তা গণফোরামে
central-desk
০৬:৫৯ পিএম | ১৯ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা।

সোমবার বিকেলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

গণফোরামে যোগ দেওয়া সেনা কর্মকর্তা হলেন: লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।

এসময় গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এই সেনা কর্মকর্তাদের স্বাগত জানান।

সুব্রত চৌধুরী বলেন, আমাদের সেনা ও বিমানবাহিনীর মোট ১০ জন প্রাক্তন কর্মকর্তা গণফোরামে যোগ দিয়েছেন। আমরা তাঁদেরকে স্বাগত জানাই। এই যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে তাঁদের নতুন যাত্রা শুরু হল। আমরা এক সাথে দেশের জন্য কাজ করব।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর জাতির জন্য একটি চ্যালেঞ্জের দিন। সেই দিনে দেশে আমরা শুভ পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে যাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে। আজ যারা যোগদান করলেন, তাঁরা এ লড়াইয়ে অবতীর্ণ হবেন।

 

মন্তব্য করুন