নোয়াখালীতে ‘দুর্বৃত্তের’ গুলিতে যুবদল নেতা নিহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আমজাদ হোসেন (৩৫) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে যুবদলের নেতাদের অভিযোগ ঘটনার সঙ্গে স্থানীয় যুবলীগ জড়িত রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ফ্রদীপাড়ার উত্তরপাশে ধানুপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন আমিশাপাড়া ওয়ার্ড যুবদল সভাপতি। তিনি একই এলাকার নুরু মিয়ার ছেলে।

সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, দুপুর ১টার দিকে ফ্রদীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। পরে ফ্রদীপাড়ার উত্তরপাশে ধানুপুর এলাকার মাঠে নিহতের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার সঙ্গে স্থানীয় যুবলীগ জড়িত দাবি করে আমিশাপাড়া ইউনিয়ন যুবদলের সেক্রেটারি বাবলু অভিযোগ করে বলেন, যুবলীগের কর্মী মোহনের নেতৃত্বে ২০-২৫ জন মিলে আমজাদ হোসেনকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে মাঠে গুলি করে হত্যা করেছে। তিনি এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি জানান।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026