খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

খাগড়াছড়ির পানছড়িতে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে গুলি করে হত্যা করেছেন প্রতিপক্ষরা।

নিহতের নাম সুসময় চাকমা (৪৬) ওরফে তারাবন চাকমা। তিনি ইউপিডিএফের পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পানছড়ির অক্ষয়পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুসময় চাকমা সাংগঠনিক কাজে পুজগাঙের অক্ষয়পাড়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) দায়ী।

জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) সহতথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন,
এই হত্যাকাণ্ডের সাথে তাদের কেউ সম্পৃক্ত নয়।

পানছড়ি থানা পুলিশের ওসি মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করছে। এই ঘটনার সাথে কে বা কারা দায়ী তার তদন্তের জন্য পুলিশ কাজ করছে।

 

টাইমস/এসআর/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026
img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026