গ্যাসের দাম সহনশীল মাত্রায় বাড়ান: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী ঘাতকদের আশ্রয় দিয়েছে। বিএনপির রেখে যাওয়া পাপকে জনগণ ভুলতে পারেনি। এ কারণে আজ এমন বিএনপির এ ভরাডুবি। তাদের এই ভুলের কারণেই তাদের নেত্রীকে (খালেদা জিয়া) কারাগারে থাকতে হচ্ছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেখানো পথে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের উন্নয়নের তথ্যচিত্র সমৃদ্ধ বই প্রকাশ পূর্বপ্রস্তুতি সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

সরকারের অগ্রগতির কথা তুলে ধরে নাসিম বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশের সর্বক্ষেত্রে এ উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ সরকার বাংলাদেশ থেকে জঙ্গিদের সম্পূর্ণ মুক্ত করতে সম্ভব হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। বারবার তিনি এ বাংলায় ক্ষমতায় আসুক, সেটাই প্রত্যাশা করি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে নাসিম বলেন, ‘এত বড় উন্নত দেশ হয়ে জঙ্গিকে পুরোপুরি দমন করতে পারেনি। এই হামলায় বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষতি হতে পারত। কিন্তু আল্লাহ তাদের হেফাজত করেছেন।’ এ হামলার তীব্র প্রতিবাদ জানান তিনি।

গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গ টেনে নাসিম বলেন, গ্যাসের দাম যেন বেশি না বাড়ে, সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। তাদের আমরা বলব, দাম যদি বাড়াতেই হয়, তাহলে সহনশীল মাত্রায় বাড়ান।

লেখক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দিলীপ রায়, তোফায়েল হোসেনসহ অন্যরা।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026