শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোয়াখালীতে চার আ. লীগ নেতাকে বহিষ্কারের সুপারিশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে অশোভন আচরণ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে চারজনকে বহিষ্কারের সুপারিশ করেছে নোয়াখালী আওয়ামী লীগ নেতারা।

শুক্রবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ পাঠানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মহিউদ্দিন টোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়- ওবায়দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে অশোভন আচরণ করায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানকে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করার সিদ্ধান্ত হয়। অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে আলাবক্স তাহের টিটু ও একই অভিযোগে বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ উল্যাকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটি বরাবরে সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমিনকে আহ্বায়ক, মহিউদ্দিন টিটুকে যুগ্ম-আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং উপজেলার সব ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলার সব সহযোগী এবং অঙ্গ-সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক/ আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026