© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির কেন্দ্রীয় নেতা শাহাবের পদত্যাগ

শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা শাহাবের পদত্যাগ
central-desk
০২:৩২ পিএম | ১৬ মার্চ, ২০১৯

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী আহমেদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘আমি মোহাম্মদ শাহাব উদ্দিন দীর্ঘদিন যাবত দলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছি। একই সঙ্গে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া সকল দায়িত্বও সঠিকভাবে পালন করেছি। আমাকে এ ধরনের দায়িত্ব দেয়ার জন্য চেয়ারপার্সনসহ দলের সকল নেতার প্রতি আমি কৃতজ্ঞ।’

তিনি আরো লিখেন, ‘বর্তমানে শারীরিক ও পারিবারিক কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমাকে দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য অনুরোধ করছি। ১৬ মার্চ হতে সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি কার্যকর বলে বিবেচিত হবে।’

টাইমস/এসআই

মন্তব্য করুন