সিলেটের ১২ উপজেলায় নির্বাচন সোমবার

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের ১২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। এই নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা জয় পেতে কষছেন হিসাব-নিকাশ।

সিলেটের ১২ উপজেলার মধ্যে সাতটিতে আওয়ামী লীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ ছাড়াও চেয়ারম্যান পদে ৫৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটিতে রয়েছেন নৌকার একক প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির চারজন, বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী ছয়জন এবং ইসলামী ঐক্যজোটসহ (ওআইজে) ও অন্য স্বতন্ত্র ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা দু’একটি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করার আভাস মিললেও দলের বিদ্রোহীদের কারণে ধরাশায়ী হতে পারেন নৌকা প্রতীকের অনেক প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এই উপলক্ষে যানবাহন চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। রোববার রাত ১২টা হতে ভোটগ্রহণের দিন সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনুমোদিত যানবাহন চলতে পারবে।

সিলেটের ১২ টি উপজেলা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার ৭১০ জন। এরমধ্যে পুরুষ ১০ লাখ আট হাজার ৯০ জন এবং মহিলা আট লাখ ৮৫ হাজার ৭১০ জন। ৮১৬টি কেন্দ্রের চার হাজার ৪১৪ টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ১৪ হাজার ৫৮ জন কর্মকর্তা। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৮১৬, সহকারী প্রিজাইডিং অফিসার চার হাজার ৪১৪ এবং আট হাজার ৮২৮ জন পোলিং অফিসার।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026