© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিসাবের অঙ্কে আমরা এগিয়ে আছি: কাদের

শেয়ার করুন:
হিসাবের অঙ্কে আমরা এগিয়ে আছি: কাদের
central-desk
০২:২৭ পিএম | ২৩ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে সব ধরনের হিসাবে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমরা এটুকু বলতে পারি, আমাদের সব হিসাবের অঙ্কে আমরা এগিয়ে আছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে সব ধরনের হিসাবে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমাদের সব হিসাবের অঙ্কে আমরা এগিয়ে আছি।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে পর্যবেক্ষকরা থাকবেন। এখানে তো আমরা লুকিয়ে কিছু করছি না। আর মিডিয়া তো থাকবেই। সত্যকে কেউ চাপা দিতে পারবে না।

তিনি বলেন, জনমত পক্ষে না থাকলে কোনো ম্যাকানিজম দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা যায় না, যাবে না। জনগণের ম্যাজেস্ট্রি সবার ওপরে।

বুড়িগঙ্গায় বিএনপির নেতার লাশ পাওয়া সম্পর্কে কাদের বলেন, তাদের মনোনয়নপ্রত্যাশী অনেক। এমনও হতে পারে একজনকে সরিয়ে দিলে আরেকজন মনোনয়ন পাবেন। বিষয়টি তাদের অভ্যন্তরীণ সমস্যা হতে পারে। বিএনপির এই প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের কোনো স্বার্থেরও বিষয় নেই।

মন্তব্য করুন