মা-বাবার কবরের পাশে শায়িত বিএনপি নেতা আবু বকর

কেশবপুরে পারিবারিক কবরস্থানে শুক্রবার বিকেলে যশোর-৬ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিহত ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে দুপুরে কেশবপুরের বাগদহ গ্রামে তার লাশ পৌঁছায়। সেখান থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় মজিদপুর ইউনিয়ন পরিষদে। এরপর নেয়া হয় নিজ বাড়িতে।

কেশবপুর শহরে পাবলিক ময়দানে বিকাল সাড়ে ৩টায় হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাগদহ গ্রামে মাদ্রাসা মাঠে দ্বিতীয়বার জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

রাজধানীর পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়। আসন্ন নির্বাচন উপলক্ষে পাঁচদিন আগে দলের মনোনয়নের জন্য ঢাকায় এসেছিলেন তিনি।

বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান গণমাধ্যমকে আবু বকর আবুর লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার রাতে তার স্বজনরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি শনাক্ত করেন বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকালে বুড়িগঙ্গা নদীর ফরিদাবাদ ডকইয়ার্ড বরাবর নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

আবু বকর আবু যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

নির্বাচন কমিশনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গ্রেফতার পাঁচ নেতার যে তালিকা দেয়া হয়েছিল, সেখানেও আবু বকর আবুর নাম রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026