© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতি জেলায় সমন্বয় কমিটি করবে ঐক্যফ্রন্ট

শেয়ার করুন:
প্রতি জেলায় সমন্বয় কমিটি করবে ঐক্যফ্রন্ট
central-desk
০৮:০২ পিএম | ২৩ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু জানিয়েছেন, দেশের সব জেলায় সমন্বয় কমিটি গঠন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু জানিয়েছেন, দেশের সব জেলায় সমন্বয় কমিটি গঠন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা সবগুলো দলের জেলা পর্যায়ের নেতাদের নিয়ে এ কমিটি করা হবে।

শুক্রবার বিকেলে মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহার আগামী রোববার ঘোষণা করা হতে পারে।

তবে এখন পর্যন্ত ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

মন্তব্য করুন