© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোমবারের মধ্যে মহাজোটের প্রার্থী ঘোষণা: কাদের

শেয়ার করুন:
সোমবারের মধ্যে মহাজোটের প্রার্থী ঘোষণা: কাদের
central-desk
০৩:২৬ পিএম | ২৪ নভেম্বর, ২০১৮

আগামী দু একদিনের মধ্যে মহাজোটের প্রার্থীতালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী দু একদিনের মধ্যে মহাজোটের প্রার্থীতালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রবি ও সোমবারের মধ্যে মহাজোটের প্রার্থীতালিকা ঘোষণা করা হবে। আর শরিক দলগুলোর জন্য ৬৫-৭০ আসনই থাকছে।

এর আগে ওবায়দুল কাদের বলেন, আসন্ন নির্বাচনে সব ধরনের হিসাবে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমাদের সব হিসাবের অঙ্কে আমরা এগিয়ে আছি।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে পর্যবেক্ষকরা থাকবেন। এখানে তো আমরা লুকিয়ে কিছু করছি না। আর মিডিয়া তো থাকবেই। সত্যকে কেউ চাপা দিতে পারবে না।

তিনি বলেন, জনমত পক্ষে না থাকলে কোনো ম্যাকানিজম দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা যায় না, যাবে না। জনগণের ম্যাজেস্ট্রি সবার ওপরে।

মন্তব্য করুন