© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আ. লীগের ইশতেহার ঘোষণা: রাজ্জাক

শেয়ার করুন:
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আ. লীগের ইশতেহার ঘোষণা: রাজ্জাক
central-desk
০৫:৪৩ পিএম | ২৪ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দলীয় সভাপতি শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের ইশতেহার উপ-কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক।

শ‌নিবার বি‌কালে রাজধানীর ধানম‌ন্ডি‌তে আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ের নতুন ভ‌বনে ইশ‌তেহার উপ ক‌মি‌টির বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ইশ‌তেহা‌রের মূল লক্ষ্য হ‌বে উন্নয়‌নের মহাসড়‌কের গ‌তি‌কে আরো বেগবান কর‌া, তরুণ সমাজ‌কে নিয়ে দেশ উন্নয়‌ন করা।

আব্দুর রাজ্জাক ব‌লেন, নির্বাচ‌নের আগে আমরা জনগণের কাছে ইশতেহার নি‌য়ে যা‌বো। হক, ভাসানী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু ও শেখ হা‌সিনার নৌকা নি‌য়ে আমরা জনগ‌ণের কাছে ভোট চাইবো।

মন্তব্য করুন