© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছেন সাংসদরা: ফখরুল

শেয়ার করুন:
তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছেন সাংসদরা: ফখরুল
own-reporter
০৮:২৬ পিএম | ২৯ এপ্রিল, ২০১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন। শপথ নেয়ার পর আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার রাতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন।

শপথ নেয়ার পর আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার রাতে গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান মির্জা ফখরুল।

সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভুঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মির্জা ফখরুল বলেন, রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া হয়েছে।

ফখরুল বলেন, গণতান্ত্রিক ধারার অংশ হিসেবে সীমিত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারের অংশ হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি থেকে নির্বাচিত ছয়জনের মধ্যে পাঁচজন শপথ নিলেও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মহাসচিব ফখরুল এখনও শপথ নেননি।

দলের সিদ্ধান্ত হলে ফখরুল কখন শপথ নিচ্ছেন, তা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘সময় মতোই আপনারা জানতে পারবেন।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন