© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টির কার্যালয় থেকে খোয়া গেছে ৪৩ লাখ টাকা

শেয়ার করুন:
জাতীয় পার্টির কার্যালয় থেকে খোয়া গেছে ৪৩ লাখ টাকা
central-desk
১১:০৬ এএম | ৩০ এপ্রিল, ২০১৯

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেতন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য অফিসে ৪৩ লাখ টাকা ছিল। দুর্বৃত্তরা চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমের তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। এছাড়া আরও তিনটি রুমের তালা ভাঙা হয়েছে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ এসেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন