রাজশাহীতে ১২ দেশের অংশগ্রহণে জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ

রাজশাহীতে ১২ টি দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘লভেলো ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ (অনূর্ধ্ব-১৮)-২০১৯। এতে বিভিন্ন দেশের ৭০ জন খেলোয়াড় অংশ নেবে।

আগামী মঙ্গলবার রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হবে এই আসর। টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

শনিবার দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

টুর্নামেন্ট কমিটির পরিচালক মো. খসরু জানান, টুর্নামেন্টটি আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত। বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজনে সহযোগিতা করছে। টুর্নামেন্টের মূল স্পন্সর হিসেবে রয়েছে ‘লভেলো কোম্পানি’।

মো. খসরু জানান, টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও বিশ্বের ১২টি দেশের সর্বমোট ৭০ জন খেলোয়াড় এবং ২০ জন কোচ-ম্যানেজার অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ থেকে তিনজন বালক ও ৩ জন বালিকা, ভারত থেকে ৩০ জন বালক ও সাতজন বালিকা, চীন থেকে দুইজন বালক ও চারজন বালিকা, মালয়েশিয়া থেকে একজন বালিকা, দক্ষিণ কোরিয়া থেকে পাঁচজন বালক, আমেরিকা থেকে দুইজন বালক, নেপাল থেকে একজন বালিকা, চাইনিজ তাইপে থেকে তিনজন বালক, জাপান থেকে চারজন বালক, কাতার থেকে একজন বালিকা, শ্রীলংকা থেকে একজন বালক, গ্রেট ব্রিটেন থেকে দুইজন বালক এবং অস্ট্রেলিয়া থেকে একজন বালক রয়েছেন। তারা এরই মধ্যে পৌঁছেছেন।

জানা গেছে, টুর্নামেন্টে বালক এককে ৪৮ ও বালিকা এককে ৪৮ জনের ড্র’র মধ্য থেকে ৩৪ জন বালক ও ৩৪ জন বালিকা শীর্ষ আইটিএফ র‌্যাংকধারী খেলোয়াড় সরাসরি মেইন ড্রতে খেলবেন। ছয়জন আসবেন কোয়ালিফাইং রাউন্ড হতে এবং ছয়জন ওয়াইল্ড কার্ড পেয়ে। বালক দ্বৈত ড্র ২৪ ও বালিকা দ্বৈত ড্র হবে ২৪ এর। টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা ১০-১১ নভেম্বরে অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর সকাল ৯টা বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে বলেও জানানো এ সময় হয়।

চলতি বছর আন্তর্জাতিক এই টেনিস আসরে অংশগ্রহণকারী বালকদের মধ্যে তারকা খেলোয়াড় হিসেবে রয়েছেন ভারতের উদয় ভীর সিং। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ৪৩৬ এবং বালিকাদের মধ্যে শীর্ষ খেলোয়াড় চীনের হাওয়ান উ। তার আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ১০৩৫। এছাড়া বালকদের মধ্যে ১০জন এবং বালিকাদের মধ্যে নয়জন ওয়ার্ল্ড র‌্যাংকিং খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।

টুর্নামেন্টের মূল পর্বের খেলা আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে। তবে রোববার এবং সোমবার অনুষ্ঠিত হবে কোয়ালিফাইং খেলা। এবারের টুর্নামেন্টে রেফারী হিসেবে থাকবেন ভারতের জয় মুখার্জী। তিনি আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারী। টুর্নামেন্টে হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। সোমবার বিকাল ৩টায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর টুর্নামেন্ট শেষে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সমাপনি অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি থাকবেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবির, জেলা প্রশাসক হামিদুল হক, তওফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. একরামুল হক এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

সংবাদ সম্মেলনে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম সাব্বির তাপু, টুর্নামেন্ট রেফারী, সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু, টুর্নামেন্ট রেফারী জয় মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026
img
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র Feb 02, 2026
img
দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান Feb 02, 2026
img
কারচুপির ষড়যন্ত্র জনগণ রুখে দেবে : দুলু Feb 02, 2026
img

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Feb 02, 2026
img
ফের আলোচনায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান Feb 02, 2026
img
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান Feb 02, 2026
img
৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ Feb 02, 2026
img
এই সিদ্ধান্ত কঠিন হলেও দরকারি: ম্যাচ বয়কট নিয়ে ইউসুফ Feb 02, 2026
img
সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান Feb 02, 2026
img
সায়ক চক্রবর্তীর বিফ স্টেক বিতর্কে, তোলপাড় টলিপাড়া! Feb 02, 2026
img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026
img
খুলনার জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান Feb 02, 2026
img
৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার Feb 02, 2026