© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচী

শেয়ার করুন:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচী
sports-desk
০৭:৪৫ পিএম | ০২ জানুয়ারি, ২০১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগাররা। বিপিএলের পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে বাংলাদেশ ছাড়বে টাইগার বাহিনী।

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে দু’দল মুখোমুখি হবে ১৩ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে। ২০ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ডানেডিনে। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে ২৮ ফেব্রুয়ারি হ্যামিলটনের শুরু হবে টেস্ট সিরিজ। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৮ মার্চ। ক্রাইস্টচার্চে ১৮ মার্চ তৃতীয় টেস্ট দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করবে টাইগাররা।

নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচের সময় সুচি (বাংলাদেশের সময় অনুসারে):

১ম ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ - নেপিয়ার, সকাল ৭টা

২য় ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ - ক্রাইস্টচার্চ, ভোর ৪টা

৩য় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি ২০১৯ - ডানেডিন, ভোর ৪টা

১ম টেস্ট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯- হ্যামিলটন, ভোর ৪টা

২য় টেস্ট: ৮ মার্চ ২০১৯- ওয়েলিংটন, ভোর ৪টা

৩য় টেস্ট: ১৬ মার্চ ২০১৯- ক্রাইস্টচার্চ, ভোর ৪টা

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন