মুজিববর্ষে ঢাকায় আসবেন ম্যারাডোনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত হয়েছে ‘মুজিববর্ষ’। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে নির্ধারণ করেছে সরকার। জাতির জনকের শততম জন্মদিন উদযাপন উপলক্ষে বছরব্যাপী নেয়া হয়েছে নানা কর্মসূচী। এক কথায় পুরো বছর জুড়েই দেশে উৎসবের আমেজ তৈরির চেষ্টায় সরকার।

এই বছরে বাংলাদেশে আসবেন খ্যাতিমান ব্যক্তিরা। দেশ মাতাবে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন অঙ্গনের স্টার সুপারস্টাররা। আসবেন ‘ডিয়েগো ম্যারাডোনা’।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষণা অনুসারে ‘মুজিববর্ষ’র কোনও একসময় এই ফুটবল গ্রেট ঢাকায় আসবেন। আর বছর শেষে এমন খবর বাস্তবতায় রুপ নিলে এই সফরই হবে আর্জেন্টাইন কিংবদন্তীর প্রথম বাংলাদেশ অভিযান।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের জানান, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসবেন ম্যারাডোনা। ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ম্যারাডোনা।

এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই ফুটবল গ্রেট।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026