© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে শুরু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

শেয়ার করুন:
ময়মনসিংহে শুরু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
own-reporter-mymensingh
০৩:০৪ পিএম | ২৫ জানুয়ারি, ২০২০

ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। শনিবার সকালে নগরের সার্কিট হাউজ মাঠে এ লিগের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

শনিবার সকালে নগরের সার্কিট হাউজ মাঠে এ লিগের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

এবারে এ লিগে মোট ১৩টি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন