© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতলো ফিলিস্তিন

শেয়ার করুন:
বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতলো ফিলিস্তিন
own-reporter
০৭:৫৭ পিএম | ২৫ জানুয়ারি, ২০২০

‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতেছে ফিলিস্তিন। শনিবার টুর্নামেন্টের ফাইনালে আফ্রিকার দেশ বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দখল নেয় ফিলিস্তিন বাহিনী।

‘মুজিববর্ষ’ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতেছে ফিলিস্তিন। শনিবার টুর্নামেন্টের ফাইনালে আফ্রিকার দেশ বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দখল নেয় ফিলিস্তিন বাহিনী।

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২৬ মিনিটের মধ্যেই প্রতিপক্ষ বুরুন্ডির জালে তিনবার বল পাঠিয়ে দেয় ফিলিস্তিন। এরপর আর ঘুরে দাড়াতেই পারেনি আফ্রিকার দেশটি।

খেলার তৃতীয় মিনিটেই খালেদ সালেমের প্রথম গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। কিছুক্ষণ পরেই খেলার সাত মিনিটে সামেহ মারাবা ব্যবধান দিগুণ করেন।

এরপর ২৬ মিনিটে ফিলিস্তিনের পক্ষে তৃতীয় ও শেষ গোল করেন লেথ খারোব। প্রথমার্ধ এভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফিলিস্তিন বল নিজেদের দখলে রেখে খেলা চালিয়ে যায়। বুরুন্ডি অনেক চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি। শেষ বাঁশি বাজতেই টানা দ্বিতীয় শিরোপা জয়ের উৎসব শুরু করে ফিলিস্তিন শিবির।

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন