© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫০০ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন মেসি

শেয়ার করুন:
৫০০ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন মেসি
sports-desk
০৭:৫২ পিএম | ৩১ জানুয়ারি, ২০২০

স্প্যানিশ কোপা দেল’রের ম্যাচ জয়ের মধ্যদিয়ে ৫শ তম জয়ের বিরল কীর্তি গড়লেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি

স্প্যানিশ কোপা দেল’রের ম্যাচ জয়ের মধ্যদিয়ে ৫শ তম জয়ের বিরল কীর্তি গড়লেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টোইন সেনশনের জোড়া গোলে গতরাতের (বৃহস্পতিবার) ম্যাচে লেগানেসের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় বার্সেলোনা। স্পোর্টস দৈনিক মার্কার খবর।

এদিন সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। লেগানেসকে হারিয়ে মেসি স্প্যানিশ লিগের একমাত্র ফুটবলার হিসেবে পাঁচশ' ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন। যা রিয়ালের সের্গিও রামোস, ইকার ক্যাসিলাস কিংবা বার্সার জাভি, ইনিয়েস্তারা করে দেখাতে পারেননি।

মার্কা জানায়, ক্লাব ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে পাঁচশ ম্যাচ জয়ের মাইলফলক ছুঁতে ৭১০ বার প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন