© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান লড়াই

শেয়ার করুন:
বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান লড়াই
sports-desk
০৭:৪৬ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২০

চির বৈরি ভারত-পাকিস্তান সব কিছুতেই উত্তেজনা ছড়িয়ে দিতে ওস্তাদ। তবে সব থেকে বেশি উপভোগ্য ও জনপ্রিয় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মঞ্চে তবে তো দর্শকদের পোয়া বারো অবস্থা। আর ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ দেখতে আগ্রহী দর্শকদের জন্য এবার আরও সুখবর। এ সপ্তাহেই মাঠে নামছে ভারত-পাকিস্তান।

চির বৈরি ভারত-পাকিস্তান সব কিছুতেই উত্তেজনা ছড়িয়ে দিতে ওস্তাদ। তবে সব থেকে বেশি উপভোগ্য ও জনপ্রিয় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। আর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মঞ্চে তবে তো দর্শকদের পোয়া বারো অবস্থা। আর ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ দেখতে আগ্রহী দর্শকদের জন্য এবার আরও এক সুখবর। এ সপ্তাহেই মাঠে নামছে ভারত-পাকিস্তান।

মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান মাঠে নামবে। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে আগেই পৌঁছে গিয়েছিল ভারত। শুক্রবার আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে পাকিস্তান।

এছাড়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার পোচেস্ট্রমে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

পরিসংখ্যান বলছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাত্র একবার জয় পেয়েছে পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বেশিবার জিতেছে ভারত।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন