মনোযোগ ধরে রাখবে বিশেষ গেইমিং অ্যাপ

আধুনিক এই ব্যস্ত জীবনে ব্রেইনের একাগ্রতা ও মনোযোগ ধরে রাখা অনেক কঠিন। কারণ, আপনি কোনো একটা কাজ করছেন, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনা বারবার আপনার কাজের একাগ্রতা নষ্ট করে দিতে পারে।

বিশেষ করে আপনার সঙ্গে থাকা মোবাইলে বারবার ফোন, এসএমএস কিংবা ইমেইল আসতে পারে। এতে আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়। কাজের ছন্দ পতন হয়। আপনি কোনো একটা বিষয় গভীরভাবে ভাবছেন। কিন্তু আকস্মিক এই ছন্দ পতনে আপনার ব্রেইন থেকে সেই চিন্তা চলে যেতে পারে।

আধুনিক জীবনের এই সমস্যার সমাধান করতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এক বিশেষ ধরনের ব্রেইন ট্রেইনিং গেইম উদ্ভাবন করেছেন। ‘ডিকোডার’ নামে পরিচিত এই গেইমিং অ্যাপ মানুষের মনোযোগ উন্নত করবে এবং ব্রেইনের একাগ্রতা ধরে রাখতে সাহায্য করবে বলে গবেষকরা দাবি করেছেন।

সম্প্রতি ‘ফ্রন্টশায়ার ইন বিহ্যাভিয়রাল নিউরোসাইন্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল নিউরো সাইকোলজিক্যাল বিভাগের অধ্যাপক ও গবেষণাদলের প্রধান বারবারা সাহাকিয়ান বলেন, ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি আধুনিক প্রযুক্তির কারণে আমাদেরকে একই সময়ে অনেকগুলো কাজ করতে হয়। এতে আমাদের মনোযোগ বারবার পরিবর্তন হয় এবং মানুষ সঠিকভাবে কাজ করতে পারে না।

নতুন উদ্ভাবিত এই গেইম খেলার সময় এটি ব্যক্তিকে ২-৪-৬, ৩-৫-৭, ৪-৬-৮ এভাবে বেশ কিছু নাম্বারের সিরিজ সনাক্ত করতে বলবে। এই ধরনের সংকেত ব্যবহারের ফলে ব্যক্তির মনোযোগ ধরে রাখার সামর্থ্য উন্নত হবে।

অধ্যাপক বারবারা বলেন, এটা একটা আনন্দের ব্যাপার, যেখানে ব্যবহারকারীকে অনেকগুলো নাম্বার সিরিজের সিকোয়েন্স সনাক্ত করতে হবে। এজন্য তাকে এ কাজে অত্যন্ত মনোযোগী হতে হবে, যা মোবাইল রিসিভ করা বা ইমেইল চেক করতে চিন্তা করার সুযোগ দেবে না।

গেইমটি ব্যবহারের জন্য ব্যক্তি কাজের ফাঁকে বা বিরতির সময় দশ মিনিট সময় নিয়েই খেলতে পারবে। এজন্য সময় বের করতে তাকে খুব একটা পরিকল্পনা করার প্রয়োজন হবে না বলে জানান অধ্যাপক বারবারা।

প্রতিবেদনে বলা হয়, উদ্ভাবিত এই গেইমটি নিয়ে গবেষণা করা হয়েছে। এতে দেখা গেছে যে, যারা গত এক মাসে অন্তত আট ঘণ্টা ‘ডিকোডার’ গেইমটি খেলেছেন তাদের মনোযোগ সামর্থ্য যারা অন্যান্য গেইম খেলেছে বা আদৌ কোনো গেইম খেলেনি তাদের থেকে উল্লেখযোগ্যহারে বেড়েছে।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026