© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এল ক্লাসিকো : রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

শেয়ার করুন:
এল ক্লাসিকো : রাতে মুখোমুখি রিয়াল-বার্সা
sports-desk
০৪:৩৮ পিএম | ২৪ অক্টোবর, ২০২০

স্পানিশ লা লিগা মানেই যেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। জায়ান্ট এই দুই দলের মুখোমুখি লড়াই মানেই নতুন উন্মাদনা। তাই রিয়াল-বার্সা সমর্থকদের জন্য আজ রাতটি হতে পারে স্পেশাল। চলতি লা লিগা মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ আজ (শনিবার) রাতে মাঠে গড়াবে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলাটি শুরু হবে।

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ ঘিরে মাঠের দর্শকদের উন্মাদনা না থাকলেও ভার্চুয়াল জগতে ফুটবলপ্রেমীদের উৎসাহ লক্ষ্য করা গেছে। করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। তাই এল ক্লাসিকোর ম্যাচ দেখা যাবে ফেসবুক লাইভে।

এখন পর্যন্ত লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। আর ঠিক এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফুটবল জাদুকর লিওনেল মেসির বার্সেলোনা।

এদিকে এ ম্যাচে বার্সেলোনার সামনে দারুন এক মাইলফলক অপেক্ষা করছে। আর মাত্র ১টি গোল রিয়ালের জালে জড়ালেই এল ক্লাসিকোতে ৪০০ গোলের রেকর্ড হবে কাতালান ক্লাবটির।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন