© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাড়া ফেলেছে উইলিয়ামসনের যে ছবি

শেয়ার করুন:
সাড়া ফেলেছে উইলিয়ামসনের যে ছবি
sports-desk
০২:২৮ পিএম | ১৯ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। বর্বর এ ঘটনার পর বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সহমর্মিতার পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন দেশ-বিদেশের নামি দামি ব্যক্তিরা। তাদের একজন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি তার ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন, যেটি রীতিমতো ভাইরাল হয়েছে।

শনিবার নিউজিল্যান্ড ক্যাপটেন কেন উইলিয়ামসন দেশটির জাতীয় প্রতীক সিলভার ফার্ন ছবিটি  শেয়ার করেন। কিন্তু যেটি আসলে দেশটির জাতীয় প্রতীকের আদলে তৈরি করা নামাজরত কাতারবন্দী মানুষের ছবি।

‘হ্যালোব্রাদার’ হ্যাশট্যাগ দিয়ে তিনি ছবির ওপরে লিখেছেন, ‘স্ট্যান্ডিং ইন সলিডারিটি। ১৫ মার্চ ২০১৯।’ যার অর্থ দাঁড়ায়-১৫ মার্চের ঘটনায় সংহতি প্রকাশ।

এছাড়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নিউজিল্যান্ডের অন্যান্য বাসিন্দাদের মতো আমি বুঝে ওঠার চেষ্টা করছি আসলে আজকে কী ঘটল। আমাদের দেশে ভালোবাসার প্রয়োজনীয়তা কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। (এ ঘটনার পর) আমি আমার একাগ্রতা সব ভুক্তভোগী, তাদের পরিবার ও শুভাকাঙ্ক্ষী, মুসলিম সম্প্রদায় ও এ ঘটনায় আঘাত পাওয়া অন্য নিউজিল্যান্ডবাসীর কাছে পৌঁছে দিতে চাই। চলুন আমরা এক হই।

তার এই পোস্টটিতে লাইক পড়েছে ৪২ হাজার। কমেন্টস পড়েছে প্রায় সাড়ে চার হাজার। শেয়ার করেছেন ২১ হাজার জন।

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন