ক্রিকেট পাড়ায় বিয়ের হিড়িক, নতুন ইনিংসে তিন 'ম'

নিউজিল্যান্ডের দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের কোনো সূচী নেই বললেই চলে। শুধু ত্রিদেশীয় একটি সিরিজ আছে ওয়েস্টইন্ডিজ এবং আয়ারল্যান্ডের সঙ্গে। আর এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে! এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ‘ম’— মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। তিন ‘ম’–এর বিয়ে যেন অন্য রকম রঙ ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে।

আজ মিরাজের বিয়ে

তিন ক্রিকেটারের তুলনায় অলরাউন্ডার মেহেদি মিরাজ বয়সে ছোট হলেও বিয়ে করছেন সবার আগে। নিউজিল্যান্ডে থাকতেই মিরাজ জানিয়েছিলেন, সফর শেষে দেশে ফিরে আক্দটা সেরে রাখবেন। অবশেষে তাই হচ্ছে। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি খুলনা শহরে।

মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে বৃহস্পতিবার আক্দ হয়ে যাওয়ার কথা জাতীয় দলের এই অলরাউন্ডারের। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ জানিয়েছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।

শুক্রবার মোস্তাফিজের বিয়ে

বন্ধু মিরাজ বিয়ে করছেন, মোস্তাফিজুর রহমানও বসে নেই। শুক্রবার মামাতো বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। নিউজিল্যান্ড সফর শেষে বাড়িতে যাওয়ার আগে কেনাকাটা করেছেন হবু স্ত্রীর জন্য। এ ব্যাপারে মোস্তাফিজ জানিয়েছেন, শুক্রবার আক্দ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর।

মুমিনুলের বিয়ে ১৯ এপ্রিল

মুমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা গেছে। ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন, আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাআল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।

এদিকে কিছুদিন আগেই সাব্বির রহমানও বিয়ের পর্বটা সেরে নিয়েছেন। পাত্রী অর্পা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আক্দ হয়েছে সাব্বির-অর্পার।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026