© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেয়ার করুন:
২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
sports-desk
১১:৩৬ এএম | ২৪ নভেম্বর, ২০১৮

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের দেওয়া ২০৪ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫.৫ ওভার শেষে ৪ ইউকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১ রান।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের দেওয়া ২০৪ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫.৫ ওভার শেষে ৪ ইউকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১ রান।

এর আগে তৃতীয় দিন সকালের সেশনে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৩২৪ রানের বিপরীতে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ২৪৬ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ৫৫ রান তোলে স্বাগতিকরা। তৃতীয় দিন সকালে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১২৫ রান। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হবে ২০৪ রান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাঈম হাসান।

উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েইট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনীল অ্যামব্রিস, রোস্টন চেজ, শেন ডরউইচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান এবং শ্যানন গ্যাব্রিয়েল।

মন্তব্য করুন