বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

অনেক জল্পনা কল্পনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। দলের বেশির ভাগ জায়গা নিয়ে সংশয় না থাকলেও কৌতূহল ছিল দু-তিনটি জায়গা নিয়ে। সে কৌতূহল একবারেই পূরণ করে দিল বিসিবি।

বিশ্বকাপের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দলে চমক ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ চৌধুরী। চোটের জন্য সর্বশেষ সিরিজের দলে না থাকা সাকিব আল হাসানও ফিরেছেন ১৫ সদস্যের দলে।

বাংলাদেশের বিশ্বকাপ দলে ১৩ জনকে নিয়ে যে খুব একটা দ্বিধা নেই, বিসিবি সভাপতি কিংবা নির্বাচকেরা আকারে-ইঙ্গিতে নানা সময়ে বলেছেন। ১৫ জনের স্কোয়াডে বাকি দুজন কে, সেটি নিয়েই ছিল যত কৌতূহল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলটাও দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের দলে আছেন ১৭ জন।

পেস আক্রমণে মাশরাফি, রুবেল, মোস্তাফিজ, সাইফউদ্দিনের থাকাটা বিসিবি সভাপতি নিজেই নিশ্চিত করেছিলেন। কিন্তু ৫ম পেসারের জায়গায় তাসকিন আহমেদ নাকি শফিউল ইসলাম—দুজনের কথা ঘুরেফিরে এসেছে। এখানেই চমকে দিয়েছেন নির্বাচকেরা। এখনো ওয়ানডে অভিষেক না হওয়া আবু জায়েদ রাহীকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপ দলে ডেকে নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে খেলার অভিজ্ঞতা পাওয়ার সমূহ সম্ভাবনা আবু জায়েদের।

বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।

আয়ারল্যান্ড সিরিজের বাড়তি দুজন:

ইয়াসির আলী, নাঈম হাসান।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026