© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫০৮ রানের জবাবের শুরুতেই পাঁচ উইকেট হারালো ক্যারিবীয়রা

শেয়ার করুন:
৫০৮ রানের জবাবের শুরুতেই পাঁচ উইকেট হারালো ক্যারিবীয়রা
sports-desk
০৪:০৬ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৮

টেস্ট ক্রিকেটের সেরা ইনিংসটা আজ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে ৫০৮ রান করে অলআউট হয় বাংলাদেশ।

তবে বাংলাদেশের পাহাড় সমান রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছেন ক্যারিবীয়রা।

দলীয় অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটকে শূন্য রানেই বোল্ড করেছেন।

এরপর মেহেদী হাসান মিরাজ ষষ্ঠ ওভারে কাইরন পাওয়েলকে চার রানে বোল্ড করেন। ৭ রান করে সাকিবের দ্বিতীয় শিকার সুনিল এমব্রিস। আর শূন্য রানেই দলের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন রস্টন চেজ। তার উইকেটটিও নেন মিরাজ। এরপর তার বলে শাই হোপও বোল্ড হন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৩২ রান।

মন্তব্য করুন