টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

শনিবার বিকাল ৫টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজ নির্ধারনী ম্যাচটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্টইন্ডিজের সংগ্রহ পাঁচ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭৬ রান।

প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে দাপুটে জয় তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের জয়ে দুর্দান্তভাবে সিরিজে কামব্যাক করেছে বাংলাদেশ। ফলে ৩ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ ১-১ সমতায়। তাই তৃতীয় ও শেষ ম্যাচটিই এখন অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। এ ম্যাচে যারা জিতবে তারাই ট্রফি ঘরে তুলবে।

এ ম্যাচে জিতলে ইতিহাস গড়বে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ ঘরে তুলবে স্বাগতিকরা। এর আগে কখনও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সিরিজ জেতা হয়নি তাদের। এবার সেই ষোলোকলাই পূর্ণ করতে চায় টাইগার বাহিনী।

টাইগার একাদশ অপরিবর্তিত থাকলেও ক্যারেবিয়ানদের হয়ে অভিষেক হচ্ছে শেরফেন রাদারফোর্ড এর।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্টইন্ডিজ একাদশ: ইভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরন, শিমন হেটমিয়ার, শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশেন থমাস।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026