রংপুর চিড়িয়াখানা হতে পারে আপনার প্রিয় বিনোদন স্থান

ভ্রমণ মানুষের জীবনে বয়ে আনে শান্তি। দুর করে মানুষের সকল প্রকার গ্লানি। তাই প্রত্যেকটি মানুষের উচিত নিজের জন্য হলেও ভ্রমণ করা। সবুজ-শ্যামল ছায়াঘেরা বাংলাদেশের প্রত্যেকটি স্থান বিনোদন ও ভ্রমণের জন্য উপযুক্ত। তেমনই একটি স্থান রংপুর উদ্যান ও চিড়িয়াখানা।

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা মোট ২২ দশমিক ১৭ একর জমির উপর অবস্থান করছে। ১৯৮৮ সালের ১৪ আগস্ট প্রায় ১ কোটি ৮০ লাখ ১ হাজার টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শুরু হয়। ১৯৯৯ সালের জুন মাসে এর নির্মাণ কার্যক্রম শেষ হয়। জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হয় ১৯৯১ সালের ১৪ই জুন। এই চিড়িয়াখানা দেখাশোনার জন্য রয়েছেন একজন ডেপুটি কিউরেটর এবং একজন জু অফিসারসহ ১৬ জন কর্মকর্তা ও কর্মচারী।

বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় রয়েছে ২৬ প্রজাতির জীবজন্তু ও পশুপাখি। উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে রয়েছে- সিংহ, রয়েল বেঙ্গল টাইগার, চিতা বাঘ, জলহস্তি , হায়েনা, ভালুক, বানর, বেবুন, হরিণ, ময়না, টিয়া, ঈগল, শকুন, সারস, বক, ঘড়িয়াল, অজগর সাপ প্রভৃতি। এছাড়াও রয়েছে বিভিন্ন বনজ, ফলজ এবং ঔষধি গাছের মনোলোভা সারি। রয়েছে নয়নাভিরাম লেক ও শিশুপার্ক।

যাওয়া উপায়: ঢাকা থেকে বাসে যেতে হবে রংপুর। এজন্য গ্রিন লাইন, টি আর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন সহ বেশ কিছু বাস সার্ভিস রয়েছে। শ্রেণিভেদে ভাড়া লাগবে ৫০০ থেকে ১১০০ টাকা। রংপুর শহর থেকে অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস যোগে যাওয়া যায়।

থাকার ব্যবস্থা: রংপুর শহরে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। পর্যটন মোটেল, আরকে রোড- রংপুর ফোন নং-০৫২১-৬২১১১। জেলা পরিষদ ডাক বাংলো পৌরবাজার, রংপুর। হোটেল নর্থভিউ (দুই তারকা), ৯৭/১ সেন্ট্রাল রোড,রংপুর ফোন নং-০৫২১-৫৫৪০৫, ০৫২১-৫৫৪০৬, ০১৯১৩৯৯০০৯। হোটেল কাসপিয়া, ফোন নং-০৫২১-৫৫৩০০, ০১৯৭৭২২৭৭৪২।

খাবার সুবিধা: খাবারের জন্যও রংপুর শহরে পাবেন বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026