শীতের যেই ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক

ডায়াবেটিসের রোগীকে সব সময় খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতে হয়, যাতে তার রক্তে শর্করার পরিমাণ কখনোই মাত্রা অতিক্রম না করে। অনেক ফল আছে, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করবে। এর মধ্যে শীতের এমন একটি ফল হচ্ছে পেয়ারা, যা আপনার রক্তের শর্করা পরিমিত রাখতে খুবই কার্যকর।

হালকা সবুজ, কিছুটা মিষ্টি সুস্বাদু এই ফলটি সহজে আপনার খাবারের তালিকায় স্থান করে নিতে পারে। এতে গ্লাইসেমিকের মাত্রা কম, কতটা দ্রুত শর্করা হজম হয় এবং রক্তে মিশে যায় তা নির্ধারিত হয় এই গ্লাইসেমিকের মাত্রার উপর। গ্লুকোজ বেড়ে যাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং এর ফলে অতিরিক্ত ইনসুলিনের নিঃসরণ ঘটে।

যদি আপনার দেহ অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ ঘটায়; তার মানে হচ্ছে দেহ অতিরিক্ত চিনি চর্বি হিসেবে জমা করতে শুরু করছে। ফলে বাজে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, উচ্চ রক্তচাপ প্রভৃতি বেড়ে যায়।

২০১৬ সালের একটি গবেষণাতে দেখা গেছে, ওষুধ ছাড়াই রক্তে শর্করার মাত্রা কমাতে এবং কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাড প্রভৃতির মাত্রা নিয়ন্ত্রণে পেয়ারা খুব কার্যকর। এটি একইসঙ্গে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।

মজার ব্যাপার হলো- পেয়ারা পাতার চা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে, যা টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে উপকারী। এছাড়াও পেয়ারায় প্রচুর পরিমাণে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস ও ভিটামিন-সি থাকে। এতে উচ্চ মাত্রার পটাসিয়াম থাকার কারণে এটি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। কারণ পটাসিয়াম রক্তে সোডিয়াম বা লবণের কার্যকারিতা কমিয়ে দেয়।

আপনার যদি ডায়াবেটিস-২ এর আশঙ্কা থাকে তাহলে পেয়ারা পাতার চা পান করা আপনার জন্য খুবই উপকারী। তথ্যসূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026