জেনে নিন চালতার অসাধারণ ওষধিগুণ

চালতার আচার। নাম শুনলেই জিবে পানি এসে যায়। মজাদার এই আঁচারটি আমাদের সবার পছন্দের। আর এই আঁচার তৈরি হয় চালতা নামের একটি ফল দিয়ে। চালতা ফল দিয়ে শুধু আঁচার তৈরি হয় তা নয়, এটি রান্না করেও খাওয়া যায়, যা অনেকেরই জানা নেই।

চালতা ফলের ইংরেজি নাম Elephant apple এবং এর বৈজ্ঞানিক নাম Dillenia indica। বাংলাদেশের স্থান বিশেষে এই ফল চালিতা বা চাইলতা নামেও পরিচিত। অসমীয়া ভাষায় চালতাকে বলে ঔটেঙা। পুষ্টিসমৃদ্ধ এই ফলটি আমাদের দেশে খুব সহজেই পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, চালতা অক্সালিকম, ট্যানিক, ম্যালিক ও সাইট্রিক নামক প্রাকৃতিক এসিডে সমৃদ্ধ। ফলটি ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন-এ, বি ও সি এর ভালো উৎস। এটি অন্ত্রের সংক্রমণ, অর্শরোগ, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে।

পুষ্টি ও খাদ্যবিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি ১০০ গ্রাম আহার উপযোগী চালতায় রয়েছে- আমিষ ০.৮ গ্রাম, শ্বেতসার ১৩.৪ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, খনিজ লবণ ০.৮ গ্রাম, ক্যালসিয়াম ১৬ মিলিগ্রাম, ৫৮ মিলিগ্রাম ভিটামিন-সি, ২০ মিলিগ্রাম ভিটামিন-এ ও খাদ্যশক্তি ৫৯ কিলো ক্যালরি।

চলুন জেনে নিই চালতার অসাধারণ ওষধি গুণ-

  • চালতা ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন 'এ', 'বি' ও 'সি'-এর ভালো উৎস। প্রচুর পরিমাণে ভিটামিন-সি থাকায় এই ফল স্কার্ভি ও লিভারের রোগ প্রতিরোধ করে।
  • চালতায় রয়েছে বিশেষ ধরনের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা জরায়ু ও স্তন ক্যানসার প্রতিরোধ করে।
  • চালতায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • চালতায় উপস্থিত আয়রন রক্তের লোহিতকণিকার কার্যক্রমে সহায়তা করে। রক্তের সংবহন ঠিক রাখে। চালতার বিভিন্ন উপাদান হার্টের নানা রোগ প্রতিরোধেও সহায়তা করে।
  • চালতা পেটের নানা অসুখ প্রতিরোধে সহায়তা করে। ডায়রিয়া সারাতে কাঁচা চালতার রসের তুলনা নেই।

  • রক্তের খারাপ কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে চালতা।
  • ঠাণ্ডা ও কাশির জন্য পাকা চালতার রস চিনি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
  • কিডনির নানা রোগ প্রতিরোধেও সহায়তা করে চালতা।

শুধু ফল নয়, চালতার মূল ও পাতারও রয়েছে ওষধিগুণ। মচকে গিয়ে ব্যথা পেলে সেখানে চালতা গাছের মূল ও পাতা পিষে প্রলেপ দিলে ব্যথা কমে যায়।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026